মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাম সারোয়ার পেলেন আইন সচিবের দায়িত্ব

news-image

নিজস্ব প্র‌তি‌বেদক : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিবের দায়িত্ব পেলেন মো. গোলাম সারোয়ার। আবু সালেহ শেখ মো. জহিরুল হকের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ গতকাল বুধবার শেষ হওয়ায় গোলাম সারোয়ারকে সচিবের দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে আইন ও বিচার বিভাগে কর্মরত তিনিই জ্যেষ্ঠ বিচার বিভাগীয় কর্মকর্তা।

গতকাল বুধবার আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত আদেশটি জারি করা হয়। আজ বৃহস্পতিবার সেটি প্রকাশ করা হয়।

গোলাম সারোয়ার দশম বিসিএস পরীক্ষার মাধ্যমে জুডিসিয়াল ক্যাডারে যোগদান করেন। ১৯৯১ সালের ১১ ডিসেম্বর ঢাকা জেলা জজ আদালতে প্রবেশন সহকারী জজ পদে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। এর পর ১৯৯৮ সালে সিনিয়র সহকারী জজ, ২০০৩ সালে যুগ্ম জেলা ও দায়রা জজ, ২০০৭ সালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ২০১৫ সালে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পান তিনি।

ঢাকা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কিশোরগঞ্জ জেলায় বিচারক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন গোলাম সারোয়ার। এ ছাড়া ২০১৫ সালের ডিসেম্বর হতে আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিবের দায়িত্ব পালন করছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক