পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে : বিএনপি

bnp logo mmmmmmmmmmপরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। পাশাপাশি আগামী রবিবার থেকে আবারও কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন তিনি। বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে সালাহ উদ্দিন বলেন, সময় থাকতে জনদাবি মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করুন, জাতিকে রক্ষা করুন, দেশ বাঁচান। জনগণের অভিপ্রায় অনুযায়ী নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা নিন, তাহলেই আপনার নিরাপদ প্রস্থানের বিষয়টি জনগণ সহানুভূতির সাথে বিবেচনা করবে। অন্যথায় আগামী রবিবার থেকে পুনরায় কঠোর কর্মসূচি ঘোষণা দিতে আমরা বাধ্য হব।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তাব্যক্তিদের বক্তব্যের সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তাব্যক্তিদের নসিহত করতে চাই, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। ক্ষমতার পটপরিবর্তন হলে আপনাদের প্রত্যেকটি বেআইনি কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। যে কর্মকর্তা একটি লাশের বদলে দুইটি লাশ ফেলার ঘোষণা দিয়েছেন, তাঁর ভবিষ্যৎ পরিণতি কখনোই শুভ হতে পারে না।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা