,

ঘরমুখো মানুষের বৃষ্টিতে ভোগান্তি

news-image

নিউজ ডেস্ক : স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ব্যস্ততম শহর ঢাকা ছাড়ছেন সর্বস্তরের মানুষ। এমন সময় তাদের সঙ্গী হয়েছে বৃষ্টি। আজ বৃহস্পতিবার ভোর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে ভোগান্তিতে পড়েন ঘরমুখো মানুষ।

আগামী সোমবার (১২ আগস্ট) দেশব্যাপী পবিত্র ঈদুল আযহা। ফলে এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক এবং রবিবার ঈদের ছুটি থাকায় আজ বৃহস্পতিবার নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে। তবে ভোর থেকেই বৃষ্টি শুরু হওয়ায় এর মধ্যেই গ্রামে ফিরছে নগরে বসবাসকারী মানুষ।

গত ৩০ জুলাই ঈদুল আজহার আগাম টিকিট যারা কেটেছেন, তারাই ভোর থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রা করছেন।
আজ সকাল ৬টায় রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস, ৬টা ২০ মিনিটে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, সিলেটগামী পারাবত এক্সপ্রেস ৬টা ৩৫ মিনিটে, চট্টগ্রামগামী সোনারবাংলা এক্সপ্রেস ৭টায়, কিশোরগঞ্জগামী এগারসিন্ধুর প্রভাতী সোয়া ৭টায়, দেওয়ানগঞ্জবাজারগামী তিস্তা এক্সপ্রেস সাড়ে ৭টায়, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী সকাল পৌনে ৮টায় ও চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস সকাল ৮টায় কমলাপুর ছেড়ে গেছে।

দুই/একটা ট্রেন ১০-২০ মিনিট বিলম্ব করলেও এবার তুলনামূলক সময় মেনেই চলাচল করছে ট্রেনগুলো। কিন্তু হঠাৎ বৃষ্টির কারণে রেলস্টেশনগুলো পৌঁছতে ব্যাপক দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে ঘরমুখো মানুষদের।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর