সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে আমাদানিকৃত ওষুধে মরছে সবধরনের মশা!

news-image

বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চিফ স্টোর অফিসার মো. নুরুজ্জামান জানিয়েছেন,ভারত থেকে আমাদানি করা মশা নিধনের ওষুধ ফিল্ড টেস্টে উত্তীর্ণ হয়েছে। তিনি বলেন, ফিল্ড টেস্টে ৮০ শতাংশ মশা মারা গেলেই সেটাকে আমরা কার্যকর বলে ধরে নেই। এখানে আমরা দেখছি একটা শতভাগ এবং একটা ৯৯ শতাংশের বেশি। এটাকে এখন আশানুরূপ বলা যায়। এখন এই ওষুধ ল্যাবে পাঠানো হবে। সেখান থেকে সন্তোষজনক ফলাফল আসলে মেয়রের অনুমোদনক্রমে আমরা তা ক্রয় করব।

আগামীকাল থেকে চীন থেকে আমদানিকৃত নতুন ওষুধ ছিটানোর সিদ্ধান্ত নিয়েছে। ওই ওষুধের কার্যকারিতা প্রমাণ হয়েছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। পৃথক সংবাদ সম্মেলনে মেয়র বলেন, ২০১৫ সাল থেকে সিন্ডিকেট করে আটকে রাখা হয়েছিলো কার্যকর ওষুধ আমদানি। কেবল দুটি প্রতিষ্ঠানই সরবরাহ করতো এই ওষুধ। তিনি বলেন, লোকবল বাড়ানো এবং ফগার মেশিন আমদানি করা হচ্ছে। আশা করি স্বল্প সময়ের মধ্যে ভালো ফল পাওয়া যাবে।

এ সময় কলকাতা থেকে আসা গবেষণা দলের শুভ দে বলেন, মশার ওষুধ বৃষ্টির মধ্যে ছিটানো যাবে না। এ ছাড়া ১৫ কিলোমিটার বেগে যখন বাতাস প্রবাহিত হয় তখনো মশার ওষুধ ছিটানো থেকে বিরত থাকতে হবে। আর বায়ার করপোরেশনের ওষুধ মশা নিধনে কার্যকর। মশার ওষুধে যেন পরিবেশের ক্ষতি না হয় সে দিকে লক্ষ রাখত হবে। নতুন মশার ওষুধে মশা মরতে সর্বোচ্চ ২৪ ঘণ্টা লাগবে বলে তিনি জানান।

মশার ওষুধ পরীক্ষার সময়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সচিব মোস্তফা কামাল মজুমদার, প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মো: নুরুজ্জামানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক