সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সরকার ও চিকিৎসকদের প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণে এসেছে’- ত্রাণ প্রতিমন্ত্রী

news-image

বুধবার (৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, সরকার ও চিকিৎসকদের প্রচেষ্টায় ডেঙ্গু ধীরে ধীরে নিয়ন্ত্রণে এসেছে।

প্রতিমন্ত্রী বলেন, সরকার ও চিকিৎসকদের প্রচেষ্টায় ডেঙ্গু ধীরে ধীরে নিয়ন্ত্রণে এসেছে। সবাই যদি সবার বাসা-বাড়ি থেকে শুরু করে সব ধরণের প্রতিষ্ঠান পরিস্কার-পরিচ্ছন্ন রাখি, তাহলে গোটা দেশকে ডেঙ্গুমুক্ত করা যাবে। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা ও আশপাশের বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এ কর্মসূচিতে টেলিফোনের মাধ্যমে অংশ নেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিএমসিএর সভাপতি এম এ মুবিন খান।

এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, জাতীয় অধ্যাপক ডা. শায়লা খাতুন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, বিপিএমসিএর সাবেক সভাপতি ডা. মোয়াজ্জেম হোসেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ডা. এম এ আজিজ, ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের চেয়ারম্যান পৃথী চক্রবর্তী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক