,

এবার ডেঙ্গুতে প্রাণ গেল তিতুমীর কলেজের মেহেদীর

news-image

এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মেহেদী হাসান নামে তিতুমীর সরকারি কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার বিকেলে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মেহেদী তিতুমীর কলেজের অর্থনীতি বিভাগের (২০১০-২০১১) মাস্টার্সের ছাত্র ছিলেন। তিনি আক্কাসুর রহমান আঁখি ছাত্রাবাসের ১০২ নম্বর কক্ষে থাকতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে।

এক সপ্তাহ ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মেহেদী হাসান তিনদিন ধরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি ছিলেন।ওই হাসপাতালের আইসিইউতে দায়িত্বরত এক নার্স সাংবাদিকদের বলেন, প্লাটিলেট কমে ১৭ হাজারের নিচে চলে এসেছিল মেহেদীর। ডেঙ্গু নিয়ে সোমবার রাত সাড়ে ১২টার দিকে ভর্তি হন মেহেদী।

বুধবার (৭ আগস্ট) বাদ মাগরিব তিতুমীর কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল (বৃহস্পতিবার) কুমিল্লার মুরাদনগরের নিজ গ্রামে মেহেদীর দাফন সম্পন্ন হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর