,

ঢাকা যা পারেনি, গাজীপুরের মেয়র জাহাঙ্গীর তা করে দেখালেন!

news-image

এডিস মশা মারতে ঢাকার দুই মেয়র যখন ঘোষণা, বিবৃতি আর আনুষ্ঠানিকতার মাঝে আটকে আছেন, ঠিক তখন কাজের কাজ করে দেখিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি ২৫ টন মশা মারার ওষুধ আমদানি করে ঢাকার দুই মেয়রের উদ্দেশে বলেছেন, চাইলে তা ঢাকাকেও দেওয়া হবে। সোমবার সকালে টঙ্গীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি উদ্বোধন করে তিনি বলেন, তারা ইতোমধ্যে সিটির ৫৭টি ওয়ার্ডে ডেঙ্গুর জীবাণুবাহী মশা নিধনে দলমতনির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করেছেন।

“গাজীপুর নগরবাসীকে ডেঙ্গুমুক্ত করতে ২৫ টন ওষুধ আমদানি হরা হয়েছে। এইডিস মশা নিধনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং পরীক্ষিত এই ওষুধ আমদানি করা হয়েছে। ঢাকাসহ অন্য সিটিতেও জরুরিভাবে এই ওষুধের প্রয়োজন হলে বিনামূল্যে তা সরবরাহ করে সহযোগিতা দেওয়া হবে। যে কেউ এই ওষুধের মান যাচাই করতে চাইলে আমরা তাতেও সহযোগিতা করব।” পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য মেয়র সবার সহযোগিতা চেয়েছেন।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সচেতনতামূলক বিভিন্ন ব্যানার-ফেস্টুন বহন করা হয়। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেইট এলাকায় পরিচ্ছন্নতা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রা চেরাগ আলী হয়ে টঙ্গী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

গাজীপুরের সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য সামসুন্নাহার ভূঁইয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফজাল হোসেন সরকার রিপন, গাজীপুর জেলা ছাত্রলীদের সাবেক সভাপতি হিরা সরকার কর্মসূচিতে ছিলেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর