মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুল আর চোখের জলে পুলিশ সুপারের বিদায়, রশি টানলেন সহকর্মীরা

news-image

নতুন পুলিশ সুপার মো. মিজানুর রহমানের হাতে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান। বুধবার সকালে জেলা পুলিশ লাইনসে বিদায়ী পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খানকে গাড়িতে উঠিয়ে রশি টেনে বিদায় জানান তার সহকর্মীরা। এ সময় তার গাড়িতে ফুল ছিটিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান পুলিশ সদস্যরা।গাড়িতে উঠে দীর্ঘদিনের কর্মস্থল ত্যাগ করার সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন বিদায়ী পুলিশ সুপার। এ সময় অনেক পুলিশ সদস্যের চোখে পানি চলে আসে।

এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পুলিশ সুপার পদন্নিপ্রাপ্ত মিজানুর রহমান, মো. আবু তারেক, মো. হায়াতুন-নবী, মাহবুবুর রহমান, মঈন উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।পুরাতন কর্মস্থল ত্যাগ করার আগে সকল পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন বিদায়ী পুলিশ সুপার বরকতুল্লাহ খান। বিদায়কালে সুনামগঞ্জের সাবেক পুলিশ সুপার তার সকল সদস্যদের সৎ থেকে অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, সুনামগঞ্জ শান্তিপ্রিয় জেলা। আমি জানি না কতটুকু করতে পেরেছি। কিন্তু যখনই কেউ কোনো দরকারে আমার কাছে এসেছে চেষ্টা করেছি ন্যায় বিচার পাইয়ে দেয়ার। উল্লেখ্য, ২০১৭ সালে সুনামগঞ্জে পুলিশ সুপার হিসেবে যোগদান করেন মো. বরকতুল্লাহ খান। যোগদানের পর থেকেই হাওরের মানুষের জন্য কাজ করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক