,

ডেঙ্গু রোধে রেলে ঈদযাত্রায় মশার ওষুধ

news-image

নিউজ ডেস্ক : ঈদুল আজহায় পরিবার-পরিজনের সাথে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীতে বসবাস করা মানুষ। রেলে ঈদযাত্রায় মশার কামড়ে যাতে কেউ ডেঙ্গুতে আক্রান্ত না হন। সেজন্য সব ট্রেনেই মশার ওষুধ স্প্রে করবে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার (৭ আগস্ট) সকাল থেকে শুরু হয়েছে রেলের ঈদযাত্রায় মশার ওষুধ ছিটানোর কার্যক্রম।

কমলাপুর রেলওয়ে স্ট্রেশন থেকে শুরু করে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে তিনটি আন্তঃনগর, মেইল ট্রেন, ঈদ স্পেশালসহ মোট ৫২টি ট্রেন। সব ট্রেনেই ফগার মেশিন দিয়ে মশার ওষুধ ছিটানো হয়েছে।

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক বলেন, ভ্রমণকালে ডেঙ্গু থেকে সুরক্ষিত রাখতে সব ট্রেনে ফগার মেশিন দিয়ে মশার ওষুধ দেয়া হচ্ছে। কেউ যাতে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত না হয়, এ জন্য রেলওয়ের এই উদ্যোগ নিয়েছে।

রেলওয়ের পরিচালক আপারেশন মিয়া জাহান দৈনিক জাগরণকে বলেন, দেশে ভয়াবহ ডেঙ্গুর প্রভাব দেখা দেয়ায় প্রথমবারের মতো ট্রেনেও মশার ওষুধ ছিটানো হচ্ছে। যাতে কোনও যাত্রী গ্রামগঞ্জে গিয়ে মশাবাহিত কোনও রোগের শিকার না হন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর