মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নজর কেড়েছে টেক্সাসের ‘বাদশাহ’, দাম ৮ লাখ

news-image

এবারের কোরবানির ঈদে নওগাঁর রাধাকান্ত হাটে নজর কেড়েছে সেলিম রেজা ডালিমের টেক্সাসের ব্রাহামা জাতের একটি গরু। শখ করে তিনি গরুটির নাম রেখেছেন বাদশাহ। বাজারে এর দাম হেকেছেন ৮ লাখ টাকা।তবে ক্রেতারা এই গরুর দাম ৩ লাখ ২৫ হাজার টাকা পর্যন্ত বলেছে। কিন্তু এই দামে গরু বিক্রি করতে নারাজ গরুর মালিক।বেশ উঁচু আর স্বাস্থ্যবান দেখতে এই বাদশাহ। তার বয়স এখন মাত্র ২৮ মাস। ওজন প্রায় ২০ মন। এই গরুটি থেকে ৬০০ কেজি মাংস পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বিশাল আকৃতির বাদশাহকে দেখতে ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ। দাম শুনেই গরুটিকে দেখতে আসছেন উৎসুক জনতা।গরুর দাম এত কেন জানতে চাইলে গরুর মালিক জানান, প্রতিদিন ব্রাহামা জাতের এই গরু পালনে ৩৫০ থেকে ৪০০ টাকা খরচ হয়। নেপিয়ার ঘাস, শুকনো খড়, খুদের ভাত এর প্রতিদিনের খাবার। বিশেষ যত্নে রাখতে হয়। ২/৩ জন শ্রমিক প্রতিদিন এই গরুর পরিচর্চার দায়িত্বে থাকেন।

এ বছর ঈদের আর মাত্র কয়েক দিন বাকি। নওগাঁর বাজারে ব্রাহামা জাতের এই গরু বিক্রি করতে না পারলে কী করবেন? এমন প্রশ্নের উত্তরে গরুর মালিক সেলিম রেজা ডালিম জানান, এই ঈদের তার শখের বাদশাহকে বিক্রি করতে না পারলে আরো এক বছর লালনপালন করবেন। বিক্রি নিয়ে তার বিশেষ কোনো দুঃশ্চিন্তা নাই।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক