,

ঢাকায় পশুর হাট আজ থেকে

news-image

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অস্থায়ী পশুর হাট আজ বুধবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।

দুই সিটিতে কোরবানির পশুর হাট বসছে ২১টি। গবাদিপশুর হাট ঈদের দিনসহ ছয় দিন চালু থাকবে।

এদিকে নির্ধারিত সময়ের আগেই হাটে গরু আনতে শুরু করেছেন বেপারিরা। এরই মধ্যে বিক্রিও শুরু হয়ে গেছে।

জানা গেছে, বন্যার কারণে এ বছর নির্ধারিত সময়ের আগেই ব্যবসায়ী ও পাইকাররা হাটে গরু নিয়ে চলে এসেছেন। মূলত এ কারণেই হাট আগভাগে শুরু হয়ে গেছে।

রাজধানীর প্রায় সব হাটেই কোরবানির পশু উঠে গেছে। গরুভর্তি ট্রাক হাটে ঢুকছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণকক্ষ ও ওয়াচ টাওয়ারে অবস্থান করছেন। লোকজন হাটে আসছেন। অনেকে দরদাম করছেন।

ইজারাদাররা বলছেন, হাটে গরু এসে গেছে। ক্রেতারাও হাট ঘুরে দেখছেন। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কেনাবেচা শুরু হয়নি।

ডিএনসিসির ভারপ্রাপ্ত প্রধান সম্পত্তি কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ইজারাদাররা হাটের প্রস্তুতি নিচ্ছেন, এর মধ্যেই অনেক ব্যবসায়ী হাটে গরু নিয়ে চলে এসেছেন। তাদের ফেরত পাঠানোর সুযোগ নেই।

তিনি বলেন, হাট নিয়ে যেকোনো অনিয়ম ঠেকাতে প্রত্যেক অঞ্চলের প্রধান আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে পর্যবেক্ষণ কমিটি করে দেয়া আছে। কোনো অনিয়ম হলে তারা ব্যবস্থা নেবেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর