মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ: ঢাকায় ৪৫-৫০, ঢাকার বাইরে ৩৫-৪০ টাকা

news-image

নিউজ ডেস্ক।। আসন্ন ঈদুল আজহায় কোরবানি হওয়া গরুর চামড়ার দাম রাজধানীতে প্রতি বর্গফুট ৪৫ থেকে ৫০ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ঢাকার বাইরে এর দাম ৩৫ থেকে ৪০ টাকা। এছাড়া, খাশির কাঁচা চামড়ার দাম সারাদেশে প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা ও বকরির চামড়ার দাম ১৩ থেকে ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ, কাঁচা চামড়া সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় চামড়া সঠিক পদ্ধতিতে সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের বিষয়ে জোর দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। চামড়া নিয়ে যেনো কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সেদিকেও সর্তক থাকতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন তিনি।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মফিজুল ইসলাম বলেন, দেশীয় বাজারে কাঁচা চামড়ার ন্যায্য মূল্য না পেলে কাঁচা চামড়া রফতানি করা হবে কি না, সে বিষয়ে শিগগিরই বৈঠকে বসব আমরা। এসময় ট্যানারি ব্যবসায়ীরা চামড়া শিল্পের বিভিন্ন সংকট তুলে ধরেন মন্ত্রীর কাছে। পাশাপাশি এই শিল্পের বিকাশে ব্যাংকিং সুবিধাসহ অন্যান্য সুবিধাও চান মন্ত্রীর কাছে।

বৈঠকে জানানো হয়, এ বছর ১ কোটি ১৭ লাখ ৮৮ হাজার ৫৬৩টি কোরবানিযোগ্য পশু রয়েছে সারাদেশে। এর মধ্যে গরু ও মহিষের সংখ্যা ৪৫ লাখ ৮৮ হাজার; খাসি-বকরি ও ভেড়ার সংখ্যা ৭২ লাখ এবং উট ও দুম্বার সংখ্যা ৬ হাজার ৫৬৩।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক