,

‘কোনো ডাক্তার কিংবা কসাই ডাকার সুযোগও পাইনি, পাঁচ মিনিটের মধ্যেই আমার সবকিছু শেষ’

news-image

নিউজ ডেস্ক।। গাবতলীর কোরবানির হাট মাতাতে বাহাদুর, মেসি, কালাবাবু, যুবরাজ, পালসার, বস, ভাগ্যরাজ, রাজাবাবু, জনসিনা, টাইটানিকদের মতো বিশাল আকৃতির গরু ‘টাইগার’ও এসেছিল। কিন্তু গতকাল দুপুরে তীব্র গরমে প্রায় ৩০ মণ ওজনের এ গরুটি প্রাণ হারায়। টাইগারের মালিক মেহেরপুরের গাংনী উপজেলার কেশবনগর গ্রামের আবদুর রাজ্জাক মণ্ডল।

আবদুর রাজ্জাক বলেন, ‘সকালেও গরুটি ভালো ছিল। খাওয়া-দাওয়া করছিল, গোসল করানোর পর সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু হঠাৎ দেখি গরুটি হাঁসফাঁস করছে, চোখের মণি উল্টে গেছে। ধপাস করে মাটিতে পড়ে যায়। কোনো ডাক্তার কিংবা কসাই ডাকার সুযোগও পাইনি। পাঁচ মিনিটের মধ্যেই আমার সবকিছু শেষ।’

তিনি বলেন, ‘প্রায় দেড় বছর আগে ১ লাখ ৭২ হাজার টাকা দিয়ে গরুটি কিনেছিলাম।অনেক যত্নে এটিকে লালন-পালন করেছি। আদর করে নাম দিয়েছিলাম টাইগার। বাড়িতে থাকা অবস্থায় ব্যাপারীরা গরুটির দাম পাঁচ লাখ টাকা বলেছিলেন। তবে এটির দাম কম করে হলেও ৮ থেকে ১০ লাখ টাকা। বেশি টাকায় বিক্রির আশায় নিজেই গাবতলীতে নিয়ে আসি। গরুটির মৃত্যুতে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর