,

‘মাননীয় মেয়র, আমার লেখাটিও আপনার কাছে গুজব?’

news-image

ইরতিজা শাহাদ প্রত্যয়। ৭ বছর বয়সী ছেলেটি পড়াশোনা করত ধানমন্ডি মাস্টার মাইন্ড স্কুলের প্রথম শ্রেণিতে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৫ জুলাই বিকেল ৪টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। ছেলে মারা যাওয়ার পরপরই ডেঙ্গু আক্রান্ত হন মা চাঁদ সুলতানা চৌধুরানী। জাতীয় রাজস্ব বোর্ডের উপকরকমিশনার পদে কর্মরত সুলতানা বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। কিন্তু যে ছেলে এখনও পৃথিবীটাও ঠিকমতো চিনতে পারেনি, অসুস্থ হলেও মা কীভাবে তাকে ভুলে থাকতে পারেন?

হাসপাতালে শুয়েই ছেলের মৃত্যুর কথা জানিয়ে ঢাকার মেয়রকে উদ্দেশ্য করে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন চাঁদ সুলতানা চৌধুরানী। দৈনিক আমাদের সময় অনলাইন পাঠকদের জন্য সুলতানার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- ‘মাননীয় মেয়র, আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী (উপকরকমিশনার, জাতীয় রাজস্ব বোর্ড) যার মাধ্যমে গত অর্থবছরে রাষ্ট্র ৬৬৫ কোটি টাকা রাজস্ব আহরণ করতে পেরেছে। আমি রাষ্ট্রের দেয়া গুরুদায়িত্ব পালন করেছি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। কিন্তু মাননীয় মেয়র, রাষ্ট্র কি আমার বাচ্চার নিরাপত্তা দিতে পেরেছে?

ডেঙ্গু জ্বরে আমি আমার প্রাণের অধিক প্রিয় একমাত্র ছেলেকে হারালাম। এখন আমিও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ছয় দিন ধরে হাসপাতালের বেডে কাতরাচ্ছি। আমার মেয়ের দুই বছর বয়সে একবার ডেঙ্গু হয়েছিল। আপনি কি নিশ্চয়তা দিতে পারেন আমার মেয়ের আর ডেঙ্গু হবে না? সদ্য ছোট ভাই হারানো আমার ছোট্ট মেয়ে তার মাকেও যখন হাসপাতালের বেডে দেখছে, তখন তার মনের অবস্থা অনুধাবন করার অনুভূতি কি আল্লাহপাক আপনাকে দিয়েছেন? নাকি আমার এই লেখাটিও আপনার কাছে একটি গুজব!’

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ