সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের কাছে ধ’র্ষণের কথা বলল ৬ বছরের শিশু

news-image

জেলা প্রতিনিধিঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়িতে ছয় বছরের এক শিশুকে ধ’র্ষণের ঘটনা ঘটেছে। ১৪ বছরের এক কিশোর ওই শিশুকে ধ’র্ষণ করেছে বলে মামলা করেছেন শিশুটির মা।মামলার প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে ধ’র্ষণে অভিযুক্ত কিশোর রাকিব গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। রাকিব গাজী কালুখালী উপজেলার মাজবাড়ি ইউনিয়নের পাঁচুরিয়া গ্রামের কুদ্দুস গাজীর ছেলে।

মামলার বাদী শিশুটির মা বলেন, আমার ছয় বছরের শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ে। ১ আগস্ট ইউনিয়নের পাঁচুরিয়া গ্রামের কুদ্দুস গাজীর বাড়িতে খেলতে যায় আমার মেয়ে।এ সময় কুদ্দুস গাজীর বড় মেয়ে তাকে খেতে দেয়। খাওয়া শেষে হাত ধুতে গেলে কুদ্দুস গাজীর ছেলে রাকিব গাজী হাত ধরে টেনে নিয়ে যায় এবং আমার মেয়েকে ধ’র্ষণ করে।

বিকেলে মেয়েটি বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। পরদিন তলপেটে ব্যথা অনুভব করে মেয়েটি। সেই সঙ্গে বমি করতে থাকে। সে সময় ব্যথার কারণ জানতে চাইলে ঘটনাটি খুলে বলে মেয়ে। তাৎক্ষণিক মেয়েকে পাংশা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় বিচারের দাবি জানিয়ে মঙ্গলবার সকালে কালুখালী থানায় রাকিব গাজীকে আসামি করে মামলা করেছি আমি।

কালুখালী থানা পুলিশের ওসি শহিদুল ইসলাম বলেন, শিশু শিক্ষার্থীকে ধ’র্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার প্রেক্ষিতে ধ’র্ষণে অভিযুক্ত রাকিব গাজীকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক