,

মাঝরাতে আর মায়ের ঘুম ভাঙাবে না রিয়ানা

news-image

পাষাণের মতো ভার হয়ে থাকা স্মৃতিগুলো যেন বুকের ভেতর থেকে ঠেলে ঠেলে উথলে উঠছে বারবার। এফোঁড়-ওফোঁড় করে দিচ্ছে বুকের চারপাশ। হাড়ভাঙা খাটুনি শেষে বাড়ি ফেরার যে তাড়া, আধো আধো কণ্ঠে বাবা ডাক শোনার যে ব্যাকুলতা- তা হয়তো বুকের জমিনে মুখ থুবড়ে নিথর হয়ে পড়ে থাকবে আশরাফুল আলমের।

আদরের সন্তানকে হারানোর বেদনা, মাঝরাতে সন্তানের গায়ের গন্ধে ঘুম থেকে জেগে ওঠার পাশবিক যন্ত্রণা কুরে কুরে খাবে মা লাবণী বেগমকে। সন্তানকে ঘিরে বুকভরা ভালোবাসা আর যে স্বপ্ন জেগে ছিল আশরাফুল ও লাবণীর মনে আজ থেকে তা ধূসর, রঙচটা বিবর্ণ কোনো অভিধানের পাতা হয়ে গেল। নিষ্ঠুর ডেঙ্গু কেড়ে নিল আশরাফুল ও লাবণীর হাঁটতে শেখা একমাত্র বুকের ধন।

এর মধ্য দিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সারিতে যোগ হলো শিশু রিয়ানা আক্তারের নাম। শিশু রিয়ানা গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নকাইহাটের বাসিন্দা আশরাফুল ও লাবণী দম্পতির একমাত্র সন্তান।

ডেঙ্গুতে একমাত্র বুকের ধনকে হারিয়ে শোকে স্তব্ধ রিয়ানা আক্তারের বাবা আশরাফুল। তিনি বলেন, নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় কাজ করি আমি। বছর তিনেক আগে জন্ম হয় রিয়ানার। একমাত্র বুকের ধনের নিশ্চিত ভবিষ্যৎ গড়তে লড়াইটা শুরু করেছিলাম একাই। সন্তানের দেখাশোনার জন্য স্ত্রীকে কোথাও কাজ করতে দেইনি। কিন্তু অমোঘ নিয়তি সবকিছু ছাপিয়ে অনেক দূরে নিয়ে গেল রিয়ানাকে।

আশরাফুল আরও বলেন, ২ আগস্ট হঠাৎ জ্বরে আক্রান্ত হলে রিয়ানাকে নারায়ণগঞ্জের মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর রিয়ানার ডেঙ্গু ধরা পড়ে। এরপর ৩ আগস্ট রিয়ানাকে নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৭টায় না ফেরার দেশে পাড়ি জমায় রিয়ানা। মাঝরাতে আর মায়ের ঘুম ভাঙাবে না রিয়ানা। ভোরের পাখির মতো আমাদের আর জাগাবে না।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের মুখপাত্র ডা. সাইদুজ্জামান বলেন, রিয়ানা আগে থেকেই নিউমোনিয়ায় ভুগছিল। ডেঙ্গুতে আক্রান্ত হলে গত ৩ আগস্ট রিয়ানাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চারদিন চিকিৎসাধীন থেকে মঙ্গলবার সকাল ৭টার দিকে মারা যায় রিয়ানা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর