সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার সাদিক নূর ৪০ দিনে মুখস্থ করলেন পুরো কুরআন

news-image

কুরআন আল্লাহর কিতাব। এ কুরআনের হেফাজতের ঘোষণাও স্বয়ং তার। তিনিই কুরআন সংরক্ষণ করবেন। কুরআন সংরক্ষণের সেরা স্থান মানুষের সিনা বা হৃদয়। এমনই এক সিনার অধিকারী বগুড়ার মুহাম্মদ সাদিক নূর আলম। যিনি মাত্র ৪০ দিনে পুরো কুরআন হেফজ সম্পন্ন করেছেন।

বগুড়া জেলা সদরের সান্তাহার রোডের গোদারপাড়া মাদরাসাতুল উলুমিশ শারইয়্যাহ-এর হেফজ বিভাগের ছাত্র মুহাম্মদ সাদিক নূর আলম। প্রতিদিন ১৫ পৃষ্ঠা থেকে শুরু করে ১ পারা পর্যন্ত মুখস্ত করেছেন সাদিক। আর এতে পুরো কুরআন মুখস্থ করতে তার সময় লেগেছে মাত্র ৪০ দিন।অল্প সময়ে শিশুদের কচি মনে পবিত্র কুরআনুল কারিম মুখস্থ থাকা মহান আল্লাহর অসীম রহমত ও কুরআনের অন্যতম মুজিজা। হাফেজ সাদিক নূরই এর প্রমাণ।

বগুড়া সদর উপজেলার বড় কুমিরা গ্রামের মুহাম্মাদ আতাউর রহমান ও মা আঁখি বেগমের তিন সন্তানের মধ্যে দ্বিতীয় সাদিক নূর। বর্তমানে তার বয়স ৯ বছর ৬ মাস। এ অল্প বয়সেই সাদিক নূর মাত্র ৪০ দিনে পুরো কুরআন হেফজ সম্পন্ন করেছেন।কুরআনের পাখি হাফেজ মুহাম্মদ সাদিক নূর আলমকে আল্লাহ তাআলা কুরআনের খাদেম হিসেবে কবুল করুন। আমিন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক