মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওসির নেতৃত্বে গণধ’র্ষণ : ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি পুলিশের

news-image

খুলনার জিআরপি (রেলওয়ে) থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি পাঠানের নেতৃত্বে পাঁচ পুলিশ কর্মকর্তার হাতে এক নারী আসামির গণধ’র্ষণের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে পুলিশ হেডকোয়ার্টার্স।তিন সদস্যের এ কমিটির প্রধান করা হয়েছে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার একজন নারী পুলিশ কর্মকর্তাকে। কমিটিকে আগামী সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রেলওয়ে পুলিশ খুলনার ৫ পুলিশ সদস্যদের বি’রুদ্ধে করা এক নারী আ’সামিকে ধ’র্ষণের অভিযোগ সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পুলিশ হেডকোয়ার্টার্সের নজরে এসেছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এ বিষয়ে অনুসন্ধান করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ সুপার পদমর্যাদার একজন নারী পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এর আগে একই ঘটনায় পাকশী জিআরপির পুলিশ সুপার মো. নজরুল ইসলাম তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে জিআরপির সহকারী পুলিশ সুপার ফিরোজ আহমেদকে।কমিটির অন্য সদস্যরা হলেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শ. ম কামাল হোসাইন ও মো. বাহারুল ইসলাম। আগামী সাতদিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।এদিকে, গণধ’র্ষণের শিকার নারীর (২১) ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সোমবার (৫ আগস্ট) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।

এর আগে রোববার (৪ আগস্ট) খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের কাছে থানার ভেতরে আটকে পাঁচ পুলিশের হাতে গণধ’র্ষণের বর্ণনা দেন ওই নারী। জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি পাঠানসহ পাঁচ পুলিশ সদস্য থানায় আটকে তাকে ধ’র্ষণ করেছে বলে বিচারককে জানান ওই নারী।

২ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেনাপোল থেকে খুলনাগামী একটি কমিউটার ট্রেনে ওই নারীকে এক নারী এসআইয়ের নেতৃত্বে পুলিশের একটি দল ৫ বোতল ফেনসি’ডিলসহ গ্রেফতার করে। এই ঘটনায় ওইদিন রাতেই খুলনা রেলওয়ে থানায় তার বি’রুদ্ধে একটি মাদক মামলা রুজু করা হয়। পরের দিন সকাল সাড়ে ৯টার দিকে আ’সামি নারীকে আদালতে হাজির করা হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক