শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু কেড়ে নিলো শিশু নায়ছার প্রাণ

news-image

পাবনা প্রতিনিধি-ডেঙ্গুজ্বরে অক্রান্ত হয়ে নায়ছা খাতুন (৫মাস) নামে পাবনায় এক শিশু মারা গেছে। ঢাকার একটি বে-সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। শিশু নায়ছা খাতুন পাবনা পৌর সদরের বাসিন্দা খন্দকার আবু সাফার ছোট মেয়ে ও পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম মেজর কে.এস মাহমুদের নাতনি।

জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য জহুরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। শিশুটির বাবা খন্দকার আবু সাফা জানান, তারা সপরিবারে ঢাকায় বসবাস করেন। কয়েকদিন আগে নায়ছার জ্বর হয়। এরপর গত শনিবার তাকে ঢাকার একটি বে-সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে সে মারা যায়।