সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যায় কোন খাদ্যশস্য নষ্ট হয়নি: খাদ্যমন্ত্রী

news-image

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে বন্যায় খাদ্যশস্য নষ্ট হয়নি। খাদ্য উদ্বৃত্ত রয়েয়ে। খাদ্য সংকট হ্ওয়ার কোন কারণ নেই। বন্যাদূর্গত এলাকায় দ্রুত ৮টি সাইলো নির্মাণ করা হবে। এছাড়া সারা দেশে ধানের জন্য ৫ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন ২ শত খাদ্য গুদাম নির্মাণ করা হবে’।

সোমবার সকালে মোংলার জয়মনি এলাকায় ৫০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন সাইলো পরিদর্শন শেষে গণমাধ্যমের কাছে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী আরো বলেন, মোংলা আর্ন্তজাতিক সমুদ্র বন্দরের মাধ্যমে বর্তমানে ৪৬% খাদ্য আমদানি করা হচ্ছে। মোংলার জয়মনির সাইলো আরো কার্যকরী করার জন্য জেটির সামনে ড্রেজিং এবং মোংলা-জয়মনি সড়ক সংস্কার দ্রুততম সময়ে করা হবে।

বাগেরহাটের মোংলায় সাইলো পরিদর্শনকালে খাদ্যমন্ত্রীর সাথে ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওমর ফারুক, খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল আজিজ মোল্লা, বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ও অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, মোংলা উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নান, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ড. মো. মহসিন ও সাইলো সুপার অরূপ কুমার মিশ্র।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক