,

নাটোরে জমে উঠেছে ঐতিহাসিক তেবাড়ীয়ার কুরবানির পশুর হাট

news-image

লিটন হোসেন লিমনঃ নাটোর : নাটোর শহরের প্রাণ কেন্দ্রে জমে উঠেছে ঐতিহাসিক তেবাড়িয়ার গরুর হাট। কোরবানি ঈদের আর মাত্র কয়েক দিন বাকি। এই শেষ সময়ে ক্রেতা-বিক্রেতাগন কোরবানি পশু কিনতে ব্যস্ত সময় পার করছে। তেবাড়িয়া হাট উত্তরাঞ্চলের সর্বচেয়ে বড় এবং প্রাচীনতম একটি হাট। নাটোর ছাড়াও রাজশাহী, নওগাঁ, পাবনা, কুষ্টিয়া এবং বগুড়া থেকে ব্যবসায়ীরা গবাদী পশু নিয়ে আসেন এই হাটে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকেই কোরবানীর পশু বেচাকেনা করতে আসেন তেবাড়িয়া হাটে। ক্রেতা-বিক্রেতাদের পদচারনায় তেবাড়িয়া হাটটি এখন বেশ জমে উঠেছে। কোরবানী ঈদের আর মাত্র কয়েক দিন বাকি। শহরের এক প্রান্তের এই হাটে এখন চলছে শেষ সময়ের গরু-ছাগল বেচাকেনা। সপ্তাহের প্রতি রোববার ঐতিহ্যবাহী এই হাটে দুই থেকে আড়াই’হাজার গরু-ছাগল আসে, আর এখন আসছে তার প্রায় দ্বিগুণ। তাই ক্রেতা-বিক্রেতাদের ভীড়ও আগের চেয়ে অনেক বেশী।

হাটে তারা সবাই এখন ব্যস্ত সময় পার করছেন। এবারে প্রথমদিকে ভারতীয় গরু আসবেনা ভেবে দাম একটু বেশীই ছিল। তবে হাটটি কোরবানির ঈদ আসলে সেই আগের যৌবন ফিরে পায় দু’একটি হাট ছাড়া তেমন লোক সমাগম লক্ষ্য করা যায় না। এক সময় এ হাটে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কোরবানির পশু কিনতে ক্রেতারা আসতো। কোনবানি ঈদে পশু কিনতে আসা ক্রেতা ও বিক্রেতার মধ্যে দাম কম বেশী নিয়ে দ্বন্দ্ব লক্ষ্য করা যায়। এবার ছোট গরুর দাম ৪০-৪৫ হাজার টাকা, মাঝারি গরু ৬০-৮০ হাজার টাকা ও বড় গরু ৯০-১ লক্ষ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আগে যেখানে প্রতি হাটে শত শত গরু কেনাবেচা করা হতো এখন তা কমে গেছে। আত্রাই থেকে কোরবানির পশু কিনতে আসা মোঃ মহিদুল্লাহ বলেন, তুলনামূলক ভাবে ছোট গরুর দাম একটু বেশী তবে বড় গরুর দাম কিছুটা কম।

গরু দাম মোটামুটি ঠিক হয়েছে। গরুর খাদ্যের দাম অনুসারে বেশী নয়। অন্য একজন ক্রেতা মোঃ দুলাল সরকার বলেন, গত বারের চেয়ে এবার দামটা একটু বেশী মনে হচ্ছে। আমি সকাল থেকে গরু কিনতে এসেছি এখন পর্যন্ত গরুর দাম আমার ক্রয় ক্ষমতার বাহিরে। তাই ভাবছি একটি ঘাসি কিনে নিয়ে যাবো। বিক্রেতা মোঃ নূর হোসেন বলেন, এবার ক্রেতার সংখ্যা কম। ভারতীয় গরু বাংলাদেশে না আসতে পারায় দাম কিছুটা বেশী। দেশের অর্থনৈতিক সমস্যা ও গরুর খাদ্যের দাম বেশী হওয়ার জন্য দাম কিছুটা চড়া। বিক্রেতা আজগর আলী বলেন, আমি পাঁচটি গরু নিয়ে এসেছি। শুধুমাত্র একটি গরু বিক্রি করতে পেরেছি তাও আবার দেড় হাজার টাকা লোকসানে। দাম কম হওয়ার কারণ জানতে চাইলেই, তিনি বলেন, ভারতীয় গরু আসতে শুরু করেছে এজন্য দেশে গরুর থেকে ভারতীয় গরুর দিকে ক্রেতারা বেশী ঝুকছেন। যদি এ অবস্থা চলতে থাকে তাহলে আমরা সর্বশান্ত হয়ে পশু পালন ছেড়ে দিতে হবে। এদিকে গরুর হাটে আইন শৃংখলা বাহিনীকে তৎপরতা লক্ষ্য করা যায়।

আইন শৃংখলা বাহিনী বলেন, আমরা সার্বক্ষণ গরুর হাটে জাল টাকা ও মলম পাটি সনাক্ত করা জন্য আছি। অন্যদিকে নাটোরে বিভিন্ন ব্যাংকে কর্মকর্তারা জাল টাকা সনাক্ত করণে সর্বত্র কাজ করে যাচ্ছে। এরমধ্যে এক ব্যাংকের কর্মকর্তা বলেন, আমরা এখন পর্যন্ত জাল টাকা সনাক্ত করতে পারিনি তবে আমরা সর্বাধিক চেষ্টায় রয়েছি। আমরা জাল টাকা সনাক্ত ব্যক্তিকে দেখলেও সঙ্গে সঙ্গে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে জানাবো।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর