,

এবার ডেঙ্গুতে আবহাওয়াবিদের অন্তঃসত্ত্বা স্ত্রীর প্রাণ গেল

news-image

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার আবহাওয়াবিদ নাজমুল হোসেনের অন্তঃসত্ত্বা স্ত্রী শারমিন আক্তার (২৪) মারা গেছেন। আজ সোমবার ভোর সাড়ে ৪টায় ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শারমিন ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার বাড়ি জয়পুরহাটে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার জ্বর নিয়ে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি হন শারমিন।পরে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে।

শারমিনের ভগ্নিপতি আনিছুর রহমান জানান, রক্তের প্লাটিলেট না বাড়ায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য শারমিনকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। এর পর গত শনিবার রাতে শারমিনকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে ৪টায় তিনি মারা যান।

পারিবারিক সূত্র আরও জানায়, শারমিনের স্বামী নাজমুল হোসেন চাকরি সূত্রে ঢাকায় থাকেন। তার বাড়ি নওগাঁ জেলার বদলগাছি উপজেলায়। তিনি এখন দেশের বাইরে আছেন। দেশের বাইরে যাওয়ার আগে স্ত্রীর সঙ্গে দেখা করতে গত বুধবার তিনি জয়পুরহাট এসেছিলেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর