সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘চারটি হাসপাতাল ঘুরলাম, কেউ আমার বুকের মানিককে বাঁচাতে পারলো না’

news-image

চোখের সামনে সন্তানের মৃত্যু! কতটা বেদনাদায়ক তা কেবল ভুক্তভোগী বাবাই জানেন। খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সন্তানের অকাল মৃত্যুতে এক অসহায় বাবা পাগলপ্রায়। তার আহাজারিতে ভারি হয়ে ওঠেছে হাসপাতালের পরিবেশ। আজ সকালে ওই কিশোর হাসপাতালে মারা যায়। তার নাম মঞ্জুর শেখ (১৬)। বাড়ি খুলনার রূপসায়।

পরিবারের সদস্যরা জানান, গত বুধবার মঞ্জুর শেখ প্রচণ্ড জ্বরে আক্রান্ত হলে প্রথমে তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় পাঠানো হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু অজানা কারণে হাসপাতালে চিকিৎসারত মঞ্জুরকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

চিকিৎসকদের এমন কথা শুনে অসহায় বাবার মাথায় আকাশ যেন ভেঙে পড়ে। সন্তানকে কোথায় ভর্তি করাবেন, পরামর্শ চান আশপাশের লোকজনের কাছে। একজনের কথা অনুযায়ী ভর্তি করান নগরীর সিটি মেডিকেলে। তারাও অনীহা প্রকাশ করে ভর্তি নিতে। ততক্ষণে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে নিস্তেজ হয়ে পড়েছে কিশোরটি। শেষ পর্যন্ত ভর্তি করানো হয় গাজী মেডিকেল কলেজ হাসপাতালে। আজ রোববার ভোরে সেখানেই তার মৃত্যু হয়।

মঞ্জুরের বাবা বাবুল শেখের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ ‘অন্যত্র’ নেওয়ার কথা বলেই দায় সেরেছে। কোথায় নিলে ভালো চিকিৎসা পাব, সে বিষয়ে কোনো পরামর্শই দেয়নি। পরে একজন অ্যাম্বুলেন্স চালকের কথা মতো একটি হাসপাতালে নিয়ে যাই।’

বাবুল বলেন, ‘চার-চারটি হাসপাতাল ঘুরলাম, কিন্তু কেউ আমার বুকের মানিককে বাঁচাতে পারলো না।’ গাজী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আনন্দ মোহন সাহা বলেন, খুবই গুরুতর অবস্থায় রোগীকে আনা হয় আমাদের এখানে। তার পালস পাওয়া যাচ্ছিল না। শক সিনড্রোমে মঞ্জুরের মৃত্যু হয় বলেও জানান চিকিৎসক।’

এদিকে সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক ডেঙ্গু রোগী ভর্তিতে অনীহা প্রকাশ করায় ক্ষোভ জানিয়ে বলেন, ‘সরকারি-বেসরকারি যে হাসপাতালই রোগী ভর্তির ক্ষেত্রে কর্তব্যে অবহেলা করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক