,

৩৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কোরবানির গরু

news-image

আস্ত গরুর ওজন হচ্ছে ডিজিটাল মেশিনে। কোরবানির বাজার সামনে রেখে প্রতি কেজি গরুর দাম রাখা হচ্ছে ৩৯০ টাকা। কেজি দরে গরু বিক্রির এমন একটি খামার গড়ে উঠেছে রাজশাহীর পবা উপজেলার হরিসডাং ডাংপাড়া গ্রামে।এবার ঈদকে সামনে রেখে গরুর খামারীরা বেশ ব্যস্ত সময় পার করছেন। এমনই এক গরুর খামারের মালিকের নাম তালহা জামিল।

জামিল পেশায় একজন চিকিৎসক। রাজশাহীর পবায় দেড় বিঘা জমির ওপরে তিনি গরুর খামার গড়ে তুলেছেন। পাশেই এক বিঘা জমিতে ঘাস চাষ করেন। অন্য জায়গায় আরও চার বিঘা জমিতে ঘাস চাষ করা হয়েছে। আর ১৪ বিঘা জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। সবই গরুর খাবার তৈরির জন্য। খামারে ছয়জন কর্মচারী রয়েছেন। সবার বেতন ১০ হাজার টাকা করে। আর খাওয়া থাকা চিকিৎসা ব্যয় প্রতিষ্ঠান বহন করে থাকে।

রাজশাহীর পবা উপজেলার হরিসডাং ডাংপাড়া গ্রামের এই খামারে আস্ত গরু ডিজিটাল মেশিনে ওজন দিয়ে বিক্রি করা হয়ে থাকে। কোরবানির বাজার সামনে রেখে প্রতি কেজি গরুর দাম রাখা হচ্ছে ৩৯০ টাকা।

গত শনিবার (৩ আগস্ট) গরু কিনতে এসেছেন গোলাম মোস্তফা নামে এক ক্রেতা। তিনি কেনার জন্য দুটি গরু ওজন করে দেখলেন। একটি গরুর ওজন হলো ৩৪৮ কেজি ৫০০ গ্রাম। আরেকটির ৩৩৯ কেজি ৫০০ গ্রাম। কিন্তু ওই গরুটি নেওয়ার জন্য এর আগেই একজন ক্রেতা এসে বায়না করে গেছেন।

গোলাম মোস্তফা বলেন, তারা তো পেশাদার লোক নন। অনেক সময় অনুমান ভুল হয়। মাংস কমবেশি হয়। এই ক্ষেত্রে কোনো আশঙ্কা নেই। বাজারে দালালের ভয় এখানে নেই। আবার কিনে এখানেই রেখে দেওয়া যাচ্ছে। তিনি বলেন, যাঁরা ব্যস্ত মানুষ এবং যাঁদের বাড়িতে গরু রাখার জায়গা নেই, তাঁদের জন্য এই ব্যবস্থা খুবই ভালো। তা ছাড়া এখানে গরুকে কী খাবার খাওয়ানো হচ্ছে, তাও দেখা যাচ্ছে। এসব বিবেচনা করেই তিনি এখানে গরু কিনতে এসেছিলেন।

এ বিষয়ে খামার মালিক তালহা জামিল বলেন, তিন বছরেই আমাদের খামারটি জনপ্রিয় হয়ে উঠেছে। গত ২৫ জুলাই থেকে গরু বিক্রি শুরু হয়েছে। ইতিমধ্যে আমাদের খামারের ৫০টি গরু বিক্রি হয়ে গেছে। আর বিক্রয়যোগ্য ২৫টি গরু খামারে রয়েছে। এই খামার থেকে এবার সর্বোচ্চ ৮০০ কেজি ওজনের একটি গরু বিক্রি করা হয়েছে। এটি ‘ব্রাহামা’ জাতের। এ ছাড়া রয়েছে ৬০০ কেজি ওজনের বলদ ও সাড়ে ৩০০ থেকে ৪০০ কেজি ওজনের ষাঁড়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর