,

ডেঙ্গু আক্রান্ত মায়ের সেবায় ছোট্ট আমৃন ও আরিফুল

news-image

গত কয়েক মাসে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ায় হাসপাতালগুলোতে রোগীদের ব্যাপক চাপ তৈরি হয়েছে। রোববার রাজধানীর মুগদা হাসপাতালে গিয়ে দেখা যায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের সেবা করছেন সঙ্গে থাকা স্বজনরা। সেবা দাতাদের মধ্যে দুই শিশুকেও পাওয়া গেল।

শিশু দুজনের একজন টিকাটুলির বাসিন্দা আমৃন। সে তার ডেঙ্গু আক্রান্ত মা জুমি আক্তারের সেবা করছিল। মাদারেটকের বাসিন্দা অপর শিশুর নাম আরিফুল ইসলাম, সে তার মা বেবীর মাথায় জলপট্টি লাগিয়ে দিচ্ছিল। হাসপাতালে ভর্তি রোগীদের কয়েকজন স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের হাসপাতালগুলোতে নার্সের সেবা পাওয়া ভাগ্যের ব্যাপার।

উল্লেখ্য, রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে গত ২৪ ঘণ্টায়। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এক হাজার ৮৭০ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে।

এর আগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ রোগী ভর্তির সংখ্যা ছিল গত ১ আগস্ট, সেদিন ভর্তি হয়েছিলেন ১৭১২ জন। তারপর দুদিন হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কমলেও রোববার আবার বেড়ে গেছে।

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ