মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর স্ত্রী শর্মিলা ঢাকায়

news-image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি লন্ডন থেকে ঢাকা এসেছেন।শনিবার দুপুরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় যান। সেখানেই তিনি অবস্থান করবেন।

২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। কোকোর মৃত্যুর পর স্ত্রী শর্মিলা রহমান দুই সন্তানকে নিয়ে মালয়েশিয়া থেকে লন্ডনে চলে যান। এখন তারা সেখানেই বসবাস করছেন।জিয়া পরিবারের জ্যেষ্ঠ পুত্র এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডনে অবস্থান করছেন। কোকোর পরিবারের সদস্যরাও একই এলাকায়; কিন্তু আলাদা ফ্ল্যাটে থাকছেন।

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, শর্মিলা রহমান সিথি ১৫ দিন দেশে থাকবেন। এ সময়ের মধ্যে তিনি তার মায়ের চিকিৎসা ও শাশুড়ি খালেদা জিয়ার খোঁজখবর নেবেন। তবে দলের রাজনৈতিক কোনো কার্যক্রমে সম্পৃক্ত হবেন না কিংবা দলের কোনো নেতাদের সঙ্গে দেখাও করবেন না বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক