,

পিতার অ’পমান সইতে না পেরে ছাত্রীর বি’ষপান

news-image

নিউজ ডেস্ক।।বাগেরহাটের মোরেলগঞ্জে পিতার অপমান সইতে না পেরে খুশি আক্তার (১২) নামে এক ছাত্রী আ’ত্মহননের উদ্দেশে বি’ষপান করেছে। পরে তাকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শনিবার বেলা ১১ টায় মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা ২৫০ সয্যা হাসপাতালে রেফার্ড করা হয়।

খুশি আক্তার বিবি আফছার আলী মাধ্যমিক বিদ্যলয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এ বিষয়ে খুশির পিতা ইলিয়াস খলিফা অ’ভিযোগ করে বলেন, তার মেয়ের সাথে নবম শ্রেণির এক ছাত্রের সাথে প্রেমঘটিত বিষয় নিয়ে আজ বিদ্যালয়ে শালিস বৈঠক বসে। ওই সময় মেয়ের সামনে তাকে শিক্ষকরা মারধর করে স্কুল থেকে বের করে দেয়। খুশি ওই দৃশ্য দেখে অ’পমান সইতে না পেরে বাড়িতে গিয়ে ঘরে থাকা কিটনাশক পান করে আ’ত্মহ’ত্যার চেষ্টা চালায়।

এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন, খুশির পিতার সাথে কোনো শিক্ষক খারাপ ব্যবহার করেনি। আলোচনার এক পর্যায়ে খুশির পিতা উত্তেজিত হলে শিক্ষকরা তাকে বের করে দেয়। এ সম্পর্কে স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, খুশির পিতাকে কোনো শিক্ষক মা’রপি’ট করেনি। খুশির বি’ষপানের নেপথ্যে অন্য কোনো কারণ থাকতে পারে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর