সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে নিয়ে জোয়াল টেনে সংসার চলে ৭০ বছরের বৃদ্ধের

news-image

নিউজ ডেস্ক।। সামনে স্বামী পিছনে স্ত্রী এভাবে সামনে পিছনে করে জোয়াল টেনে প্রতিটি সরিষার দানা থেকে ফোঁটা ফোঁটা তেল বের করেন অতুল তেলী (৭০)। অতুলের এ অতুলনীয় খাঁটি সরিষার তেলের কদর অনেক। ঘানি থেকে ফোঁটা ফোঁটা তেল পরলেও তাদের চোয়াল বেয়ে পায়ের পাতা অবধি ঘাম ঝরে বৃষ্টির ফোঁটার মত।

বোববার নিতাই ইউনিয়নের তেলীপাড়ার অতুল উদ্দিনের বাড়ীতে গিয়ে এদৃশ্য দেখা যায়। তেলী পাড়ার মরহুম ছকিন উদ্দিনের ছেলে অতুল উদ্দিন (৭০)। তিনি বাপ দাদার পেশা আকঁড়ে ধরে আছেন এখনো। তার প্রথম স্ত্রী কাচনাতন বেওয়া অনেক আগেই মারা গেছেন। ওই স্ত্রীর ৬ মেয়ে ১ ছেলে, ৫ মেয়েকে ধার দেনা করে ও ঘানি টানা বলদ বিক্রি করে বিয়ে দিয়েছে কোন রকমে। এখনো একটি বিবাহ যোগ্য মেয়ে রয়েছে। তার প্রথম স্ত্রী মারা যাওয়ার কয়েক মাস পর বিয়ে করেন হাওয়া বেগমকে। এই হাওয়া এখন অতুলের তেলের ঘানি টানার একমাত্র সাথী। ঘানির জোয়াল টানেন কখনো অতুল কখন হাওয়া। তারা প্রতিদিন ৫ কেজি সরিষা মারেন। ৫ কেজি সরিষা থেকে তেল হয় ১ কেজি ২৫০ গ্রাম । এই তেল পুরনো একটি মরিচা ধরা বাই-সাইকেলে করে নিয়ে যান স্থনীয় একটি শশ্বান বাজারে। ৩২০টাকা কেজি দরে বিক্রি করে লাভ করেন ৭০ টাকা এবং আড়াই কেজি খৈল বিক্রি করেন ৮০ টাকা। মোট ১৫০ টাকায় চলে তার সংসার।

যে ঘরে তিনি ঘানি স্থাপন করেছেন সে ঘরটিও অনেক পুরনো হয়ে গেছে। মরিচা ধরে টিন গুলো ফুটো হয়েছে। আকাশে মেঘ ডাকলে তাদের খেয়ে না খেয়ে থাকতে হয়। অতুল তেলীর বাড়ীতে গেলে এসব কথা হয় তার সাথে। তিনি সাংবাদিক পরিচয় পেয়ে কাধের জোয়াল রেখে গামছা দিয়ে চোখের পানি মুছতে মুছতে বলেন, ৪০ বছর থাকি মুই জোংগাল টানো বাহে। মোর দুই হাতত কড়া পরি গেইছে। এই বুড়া বয়সে আর পাওনা। উৎস: নয়াদিগন্ত।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক