,

গরু-মুরগির খাবারে শূকরের মাংস-চর্বি, ৭৫ লাখ টাকা জরিমানা

news-image

মেয়াদোত্তীর্ণ রাইস ব্রান তেল নতুন করে মেয়াদ বসিয়ে পুনরায় বাজারজাত করাসহ আমদানি নিষিদ্ধ শূকরের চর্বি ও মাংস দিয়ে পোল্ট্রি ফিড ও গবাদি পশুর খাদ্য উৎপাদন করায় ঢাকার ধামরাইয়ের কেবিসি এগ্রো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডকে ৭৫ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ধামরাইয়ের বাথুলি এলাকায় র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এ অভিযান চালায় র‌্যাব-৪ ও প্রাণিসম্পদ অধিদফর।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে হেলথ কেয়ার নামে রাইস ব্রান তেল বাজারজাত করে আসছে। প্রতিষ্ঠানটির বাজারজাত করা তেলের বোতল মেয়াদোত্তীর্ণ হয়ে গেলে প্রতিষ্ঠানটি কৌশলে সেসব মেয়াদোত্তীর্ণ তেল সংগ্রহ করে কারখানায় নিয়ে এসে নতুন করে মেয়াদ ও লেভেল বসিয়ে পুনরায় বাজারজাত করে আসছিল। এছাড়া দেশে শূকরের চর্বি ও মাংস আমদানি নিষিদ্ধ থাকলেও তারা আমাদানি নিষিদ্ধ ওইসব শূকুরের চর্বি ও মাংস দিয়ে পোল্ট্রি ফিড ও গবাদি পশুর খাদ্য উৎপাদন করে আসছিল। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আমাদানি নিষিদ্ধ শূকরের চর্বি ও মাংস যারা আমদানি করে এই প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেছে তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ অভিযানে প্রায় ৩ হাজার মেট্রিক টন শূকরের চর্বি ও মাংস জব্দ করা হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর