,

মাত্র ১০৫ দিনে ৩০ পারা কুরআন মুখস্থ করল ৭ বছরের তালহা

news-image

রাজধানীর বারিধারা নতুন বাজার, মাদানি এভিনিউ সংলগ্ন মারকাযুল কুরআন ঢাকার হিফজ বিভাগের ছাত্র মুহাম্মদ আবু তালহা মাত্র ১০৫ দিনে পবিত্র কুরআন শরিফের পুরো ৩০ পারা হিফজ শেষ করেছে। এতে কুরআন শরিফের অলৌকিকতা প্রকাশের পাশাপাশি নিজেকে বিস্ময় বালক হিসেবে নাম লেখাল তালহা। ছেলেটির বয়স মাত্র ৭ বছর ৬ মাস। সে এতটাই মেধাবী যে প্রতিদিন সর্বনিম্ন ৫ পৃষ্ঠা থেকে সর্বোচ্চ এক পারা পর্যন্ত সবক দিয়েছে।

গত ৩১ জুলাই সে খতম শেষ করে। মারকাযের হিফজ বিভাগের প্রধান হাফেজ আবু হুরায়রা বলেন, ছেলেটি অসম্ভব মেধাবী, এমন মেধা সবার হয় না। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আনোয়ার হোসাইন রাজী জানান, ছেলেটির বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানার গোড়াইল গ্রামে। তার বাবা হাবিবুর রহমান ও মা হুসনে আরা বেগমের তিন সন্তানের মধ্যে সবার বড় এই বিস্ময় বালক।

মাদরাসাটি প্রতিষ্ঠার পর থেকে বরাবরই সুনামের শীর্ষে রয়েছে। বেফাক বোর্ডে স্ট্যান্ডসহ প্রতিটি পরীক্ষাতেই ভালো রেজাল্ট করে আসছে। গত বোর্ড পরীক্ষায় এই মাদরাসার শত ভাগ ছাত্র স্ট্যান্ড করেছে। সেরা হাফেজ ফাউন্ডেশন আয়োজিত হিফজ প্রতিযোগিতায় এই মাদরাসাছাত্র হাফেজ সাব্বির শীর্ষ স্থান অর্জন করে গত রমজানে চ্যানেল ২৪ টিভিতে তেলাওয়াত করে।

এ ছাড়াও হুফফাজুল কুরআন ফাউন্ডেশন প্রতিযোগিতাসহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন প্রতিযোগিতায় এ মাদরাসার ছাত্ররা প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনসহ বহু পুরস্কার অর্জন করেছে।

এ জাতীয় আরও খবর

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা