,

রাজনৈতিক সঙ্কট রাজনীতিবিদদের সমাধান করতে হবে: ইসি

cecডেস্ক রির্পোট : রাজনৈতিক সঙ্কট রাজনীতিবিদদের সমাধান করতে হবে। এখানে নির্বাচন কমিশনের করার কিছু নেই। আমরা দেশের মাথাও নই, অঙ্গও নই। ইসির দায়িত্ব ও কাজের পরিধি সংবিধানে বলা আছে। দেশের চলমান রাজনৈতিক সঙ্কট বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এসব কথা বলেন।

বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহেন্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ এসব কথা জানান।

অন্য এক প্রশ্নের উত্তরে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এই মুহূর্তে যদি মধ্যবর্তী নির্বাচন করতে হয়, তাহলে ইসি প্রস্তুত কিনা সাংবাদিকদের এমনি এক প্রশ্নের জবাবে রকিবউদ্দিন আহমেদ বলেন, ‘রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিকভাবে নেবে। নির্বাচন কমিশনকে সব সময় নির্বাচন করার জন্য প্রস্তুত থাকতে হয়। যেমন, এখন যদি স্থানীয় সরকার মন্ত্রণালয় ডিসিসির নির্বাচনের গেজেট প্রকাশ করে, তাহলে আমাদের নির্বাচন করতে হবে।’

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করে ইসি, তাই চলমান সঙ্কট নিরসনে কোনো পদক্ষেপ নেয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে আমরা রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দেই। কিন্তু তাদের আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তাদের নিজস্ব গঠনতন্ত্র আছে। তারা সেভাবে চলে।’

কবে নাগাদদেশের নাগরিকরা স্মার্টকার্ড হাতে পেতে পারে জানতে চাইলে রকিব উদ্দিন বলেন, ‘কিছুটা আইনি জটিলতা ছিল, আমরা সেগুলো নিরসন করেছি। তাছাড়া এতগুলো কার্ডের কাজ শুরু করলেও অনেক সময় লাগে। তারপরও আমরা অনেকটা এগিয়েছি।’

আইডিয়া প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠকে এওসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ, আবু হাফিজ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ