,

নিজ উদ্যোগে মশা নিধনের চেষ্টা এক আইনজীবীর!

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি-সারাদেশে যখন ডেঙ্গুর ভয়াবহতার রূপ নিয়েছে। তখন জেলা শহর থেকে শুরু করে প্রত্যন্ত এলাকার মানুষ ডেঙ্গুর ভয়ে আতঙ্কে দিন পার করছে প্রতিনিয়ত। পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ঠাকুরগাঁও শহরে মশা নিধনে লোক দেখানো কার্যক্রম দু’একদিন লক্ষণীয় হয়েছে শুধু। এরপর জনসচেতনতার জন্য কোন মাইকিং বা প্রচার করা হচ্ছে না বলে সাধারণ মানুষ অভিযোগ করেছেন।

তাই নিজ উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁও শহরের আইনজীবী মোস্তাক আলম টুলু মশা নিধনের জন্য বাড়ির আশে পাশে পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন। তাছাড়া ড্রেনে কেরোসিন তেল, মশা নিধনের পাউডার প্রয়োগ করছেন শহরের বিভিন্ন স্থানে। মানুষকে ডেঙ্গু রোধে সচেতনতা জন্য সকলের বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহবান জানাচ্ছেন।

মোস্তাক আলম টুলু জানান, দেশে প্রতিনিয়ত ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি হচ্ছে। কয়েকদিন আগে ঠাকুরগাঁওয়ের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এক ছাত্র ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আর কোনো প্রাণ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যেন না ঝড়ে যায় সেজন্য সকলকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। ফলে ডেঙ্গু রোগ নিরাময়ে সহায়তা বৃদ্ধি পারে।

তিনি আরো বলেন, আমি ড্রেনে মশা নিধনের জন্য যখন পাউডার প্রয়োগ করি, অনেকেই পাগল বলে ঠাট্টা করে। কিন্তু কারো কথায় কান না দিয়ে মশা নিধনের জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছি। সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে যেকোনো রোগ বালাই মোকাবিলা করা সম্ভব বলে মনে করেন তিনি।

এ বিষয়ে জেলা প্রশাসক ড. কামরুজ্জামান মেলিতেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, অ্যাড. টুলুর মশা নিধনের ব্যতিক্রমী উদ্যোগ জনসচেতনতার জন্য দৃষ্টান্ত। সকলে যদি আমরা ডেঙ্গু নিরাময়ে জন্য বাড়ির আশেপাশে পরিষ্কার রাখি তাহলে এ রোগ আক্রমণ হবে না মানুষ। ইতোমধ্যে ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু নিরাময়ে জন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর