মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভবনে এডিস মশার লার্ভা, ইউনাইটেড গ্রুপকে ২ লাখ টাকা জরিমানা

news-image

এডিস মশার বংশবিস্তার রোধ করে ডেঙ্গু নিয়ন্ত্রণের লক্ষ্যে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। শনিবার দুপুরে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে তিনি গুলশান-২ এ অবস্থিত ইউনাইটেড গ্রুপের বেজমেন্টে অপরিচ্ছন্ন ও স্যাঁতস্যাঁতে পরিবেশ এবং দীর্ঘদিন ধরে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা, এডিস মশা বংশবিস্তারের উপযোগী পরিবেশ দেখতে পান।

এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত ইউনাইটেড গ্রুপকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করেন। এদিকে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীর বিভিন্ন নির্মাণাধীন ভবনে গিয়ে এডিস মশার লার্ভা ধ্বংসে অভিযান পরিচালনা শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এছাড়া নগরবাসীকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ-সংক্রান্ত পরামর্শ প্রদানের লক্ষ্যে ডিএনসিসির নগর ভবনে একটি কল সেন্টার চালু করা হয়েছে।

কল সেন্টারটির নম্বর ০১৯৩২-৬৬৫৫৪৪। এই নম্বরে যে কেউ ফোন করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ সম্পর্কে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। ডিএনসিসির কল সেন্টারটিতে দিন-রাত ২৪ ঘণ্টা চিকিৎসকরা ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ সম্পর্কে পরামর্শ দিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক