,

এডিস মশা প্রতিরোধে অভিডানে নামছে ৫০ হাজার পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, এডিস মশা প্রতিরোধে ঢাকায় পরিচ্ছন্নতা অভিযান চালাতে ৫০ হাজার পুলিশ সদস্যকে নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে ডেঙ্গু প্রতিরোধী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘পুলিশ লাইন এলাকায় এডিস মশার লার্ভা পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এরপর আমরা এডিস মশার লার্ভা ধ্বংসে ডিএমপির সব ইউনিটকে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে নির্দেশ দিয়েছি। আজ সকাল ৭টা থেকে সব জায়গায় এ কার্যক্রম শুরু হয়েছে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘ডেঙ্গুর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত আমাদের পরিচ্ছন্নতা অভিযান চলবে। তবে ঈদের আগেই যেনো এটা নির্মূল করা যায় সে চেষ্টা করা হবে।’

শুধু সরকার-স্বাস্থ্য বিভাগ একা মশা নিয়ন্ত্রণ করতে পারবে না। এজন্য সবার সচেতন হতে হবে। নিজেই নিজের আঙিনা পরিষ্কার করতে হবে। তবে ঢাকা শহরে পরিচ্ছন্নতা কার্যক্রমের গতি অনেকগুন বেড়েছে বলেও জানান আছাদুজ্জামান মিয়া।

এরপর কমিশনার ডিএমপি পরিবারের সন্তানদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করতে শিক্ষাবৃত্তি প্রদান করেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর