সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ডেঙ্গু কেড়ে নিল গৃহবধূর প্রাণ

news-image

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে ডেঙ্গ জ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার রাতে চিকিৎসাধীন আরো এক গৃহবধূ মারা গেছেন। এ নিয়ে গত এক সপ্তাহে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা তিনজন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরো ১৮ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর ফলে জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৮ জনে।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মাদারীপুর সদর হাসপাতাল, শিবচর, কালকিনি ও রাজৈর উপজেলা হাসপাতালে ভর্তি আছেন ১৫ জন। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা, বরিশাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে চিকিৎসকরা বলছেন ভয়ের কিছু নেই।

কালকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই পৌরসভার উত্তর কৃষ্ণনগর এলাকার আব্দুর জব্বার মিয়ার মেয়ে নাদিরা বেগম (৪০) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হন। অবস্থার অবনতি হলে ১ জুলাই তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে থেকে নাদিরাকে ওই দিন রাতেই ঢাকায় পাঠানো হয়। ঢাকা যাওয়ার পথে রাতে নাদিরা মারা যান। নাদিরার মেয়ে খাদিজাও (১০) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কালকিনি হাসপাতালে ভর্তি আছে।

মাদারীপুরের সিভিল সার্জন শফিকুল ইসলাম জানান, ‘মাদারীপুরে ডেঙ্গু জ¦রে আক্রান্ত বেশির ভাগ রোগী ঢাকা বা অন্য জায়গা থেকে ডেঙ্গুর জীবাণু বহন করে এনেছে। জেলায় ৫-৭ জন আক্রান্ত হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের চিকিৎসকদের ডেঙ্গুর ব্যাপারে আলাদা মনিটরিং করতে বলেছি।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক