সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আক্রান্ত গাসিক মেয়রের সচিব ও তার স্ত্রী-ভাগ্নি

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলমের একান্ত সচিব ও জনসংযোগ কর্মকর্তা (প্রেষণে) ড. সেলিম শেখ এবং তার স্ত্রী ও ভাগ্নি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

গতকাল শুক্রবার ড. সেলিম শেখ জানান, মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা মূলক এক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় নিজ শরীরে ডেঙ্গু রোগের উপসর্গ দেখে তিনি পিজি হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেন। পরে ডেঙ্গুর পরীক্ষা করালে পজেটিভ ধরা পড়ে। এ ঘটনার পর তার স্ত্রী ও বোনের এক মেয়েও ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে।

গাসিক মেয়রের সচিব বলেন, ‘কখন কোথায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছি তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। আমি বুধবার হাসপাতালে ভর্তি হই। আর স্ত্রী ও ভাগ্নি ভর্তি হয় শুক্রবার।’

এদিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে দৈনিক ডেঙ্গু রোগী আসছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, জানুয়ারি থেকে শুক্রবার বিকেল পর্যন্ত এ হাসপাতালে দেড় শতাধিক ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে প্রায় অর্ধশত রোগী হাসপাতালে আছেন। ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা প্রতিদিনই হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ডও করা হয়েছে হাসপাতালে।

অন্যদিকে ডেঙ্গু রোগীর পাশাপাশি ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েছে বলেও জানান প্রণয় ভূষণ দাস।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক