সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকাসক্ত সন্তানকে পিটিয়ে হত্যা করলেন বাবা

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে মো. মাসুদ মিয়া (২০) নামে মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই বাবা ও সহোদর বড় ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক বাবা সাবেক ইউপি সদস্য মো. মফিজ উদ্দিনকে আটক করেছে পুলিশ।

তবে এ ঘটনার মূল ঘাতক বড় ভাই মতিয়ার রহমান পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ এই বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের কাশাদহ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাশাদহ গ্রামের সাবেক ইউপি সদস্য মফিজ উদ্দিনের মাদকাসক্ত ছেলে মাসুদ শুক্রবার সকালে তার বাবার কাছে ১ লাখ টাকা দাবি। কিন্তু তিনি তা দিতে অস্বীকার করে। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাদকাসক্ত মাসুদ উত্তেজিত হয়ে বাড়ির ফ্রিজ ও আসবাবপত্র ভাঙচুর করে।

এ সময় পিতা মফিজ উদ্দিন ছেলেকে নিবৃত করতে চড় থাপ্পড় মারেন। এতে সে আরও ক্ষিপ্ত হয়ে উঠে। পরবর্তীতে বড় ভাই মতিয়ার কোদালের ঘাড়া দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্বজনরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতালে রেফার্ড করেন। পরে হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ জানান, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে নিহতের পিতা মফিজ উদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক