সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১ লাখ ২০ হাজার কপি কোরআন বিতরণের উদ্যোগ

news-image

আসন্ন হজে এক লাখ ২০ হাজার কোরআন বিতরণের উদ্যোগ নিয়েছে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়। আরাফা ও মিনায় কোরআনের এসব কপি বিতরণ করা হবে। এ ছাড়া মসজিদুল হারাম ও মসজিদ-ই-নববীতে আগের মতো বিনা মূল্যে কোরআন সংগ্রহের সুযোগ থাকবে। সৌদি আরবের ধর্মমন্ত্রী আবদুল আতিফ বিন আবদুল আজিজ আশ শায়খ এই কার্যক্রমের নেতৃত্ব দেবেন। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য মানুষের ভেতর আল্লাহর বাণী প্রচার করা এবং হজের আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টিতে সহায়তা করা।

সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের দাওয়াহ ওয়াল ইরশাদ বিভাগের পরিচালক সালিম বিন হাজ আল খামেরি বলেন, ‘আরাফার ময়দানে হাজিদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। আশা করছি, হাজিরা যথাযথভাবে তাঁদের হজব্রত পালন করতে পারবেন।

উল্লেখ্য, ৮ জিলহজ মিনা গমনের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। সেখান থেকে হাজিরা ৯ জিলহজ আরাফা ও মুজদালিফায় যান। ৯ জিলহজ সূর্যাস্তের পর মিনায় ফিরে আসেন। হজ সম্পন্ন করার জন্য এই তিন পবিত্র স্থান গমন করা অপরিহার্য। সূত্র : আল আইন ডটকম

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে