,

ডেঙ্গু থেকে রক্ষা পায়নি আড়াই মাসের শিশু রায়নাও

news-image

মাত্র আড়াই মাস বয়স মেলিসা ইসলাম রায়নার। পৃথিবীর আলো-বাতাস কেবল দেখতে শুরু করেছে। এরই মধ্যে পৃথিবীর নিষ্ঠুরতার শিকার হতে হলো। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন সে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি। শুক্রবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, ঘুমিয়ে রয়েছে ছোট্ট রায়না। ক্ষণিকের মধ্যেই সে কেঁদে উঠল। পাশেই বসে থাকা তার নানু রোকেয়া বেগম কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করছেন।

রায়নার মা ফাতেমা আক্তার আর বাবা আবু মফিজুল ইসলাম। তারা থাকেন রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে। সেখানেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে রায়না। রায়নার নানু রোকেয়া বেগম বলেন, ‘ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ার পর থেকে রায়নার মা সবসময় মশারি টানিয়ে রাখতো। কিন্তু মাঝেমধ্যে তো বাইরে বের হতে হয়। এর মধ্যেই হয়তো রায়নাকে মশা কামড় দিয়েছে।’

রায়নার শারীরিক অবস্থা এখন মোটামুটি ভালো বলেও জানান রোকেয়া বেগম। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিশু হাসপাতালে অবস্থান করে দেখা যায়, প্রচুর মানুষ জ্বর নিয়ে শিশু হাসপাতালে আসছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন তারা। হাসপাতালটির সাড়ে পাঁচশ সিট পূর্ণ থাকায় একবারে মুমূর্ষু রোগী না হলে কাউকে ভর্তি করছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

সাড়ে পাঁচশ সিটের মধ্যে ১২৮ জন ডেঙ্গু রোগী রয়েছে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্র জানা গেছে, সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে গত দু’দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩ হাজার ৪০৫ রোগী। আর গত ২৪ ঘণ্টায় ভর্তি ১ হাজার ৬৮৭ রোগী। বর্তমানে সারাদেশের হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৫৮২।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর