,

জুমার নামাজে ডেঙ্গু সচেতনতায় বিশেষ দোয়া

news-image

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম নগরের মসজিদগুলোতে জুমার নামাজে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, শুক্রবার (২ জুলাই) নগরের সিআরবি জামে মসজিদ, বায়তুল ফালাহ জামে মসজিদ ও আন্দরকিল্লা জামে মসজিদে জুমার নামাজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক খুতবা দেয়া হয়। এর মধ্যে সিআরবি জামে মসজিদে খুতবার আগে আলোচনায় জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন মুসল্লিদের উদ্দেশে নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখার আহ্বান জানান। ডেঙ্গু প্রতিরোধে যে কোনো গুজবের বিষয়ে আরও সচেতন থাকারও পরামর্শ দেন তিনি।

পরে ডেঙ্গুর ভয়াবহতা থেকে মুক্তি পেতে এক বিশেষ দোয়ায় অংশ নেন জেলা প্রশাসক। এ ছাড়া নামাজ শেষে মুসল্লিদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এদিকে নগরের জমিয়াতুল ফালাহ জামে মসজিদে খুতবার আগে আলোচনায় কথা বলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। এ ছাড়া আন্দরকিল্লা জামে মসজিদে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এলএ মোহাম্মদ আমিরুল কায়সার।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর