সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু পরীক্ষায় বিনামূল্যে ২০০ কিটস দিলেন মাশরাফি

news-image

ডেঙ্গু পরীক্ষার জন্য নড়াইলের দুটি হাসপাতালে ২০০টি কিটস দিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এর মধ্যে নড়াইল সদর হাসপাতালে ১০০টি ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০টি কিটস দেয়া হয়।

শুক্রবার দুপুরে সদর হাসপাতালের সভা কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে মাশরাফির পক্ষে জেলা প্রশাসক আনজুমান আরা এসব কিটস বিতরণ করেন। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সিভিল সার্জন ডা. আসাদ-উজ-জামান মুন্সি এবং সদর হাসপাতালের পক্ষ থেকে আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মশিউর রহমান বাবু ডেঙ্গু পরীক্ষার কিটস গ্রহণ করেন।

এ সময় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, নড়াইল সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের শনাক্তকরণের কোনো উপকরণ না থাকায় এর আগে একটি বেসরকারি সংগঠন ‘হৃদয়ে নড়াইল’র পক্ষ থেকে ১৫টি কিটস দেয়া হয়। শুক্রবার নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফির পক্ষ থেকে নড়াইল সদর হাসপাতালে ১০০টি ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ১০০টি কিটস ও সদরে হাসপাতালে ২০টি মশারি স্ট্যান্ড দেয়া হয়।

জেলা প্রশাসক আনজুমান আরা জানান, নড়াইলে ডেঙ্গু শনাক্তে আরও ৪০০ কিটস সংরক্ষিত আছে। যা চাহিদা মোতাবেক দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক