,

স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে ধ’র্ষণ

news-image

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে তিনদিন বন্দী রেখে ধ’র্ষণ করার অভিযোগ উঠেছে।শুক্রবার (২ আগস্ট) ওই স্কুলছাত্রীকে মেডিকেল চেকআপ করাতে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় ধ’র্ষিতার বড় ভাই আবুল কাশেম বাদী হয়ে ৩ জনকে আ’সামি করে থানায় মামলা দায়ের করেছেন।মামলায় আ’সামিরা হলো সাখাওয়াত হোসেন (২০), তার বড় ভাই মীর হোসেন (২৬) ও তাদের বাবা মো. আবদুল লতিফ।

মামলার বিবরণীতে জানা গেছে, উপজেলার গন্ধর্বপুর উত্তর ইউনিয়নের জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী (১৮) ওই ছাত্রীকে প্রতিদিন স্কুলে আসা-যাওয়ার পথে একই ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের পূর্ব ফরাজী বাড়ির আবদুল লতিফের ছেলে সাখাওয়াত প্রেমের প্রস্তাব দেয়।

গত ২৯ জুলাই দুপুরে ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে সাখাওয়াতসহ কয়েকজন তাকে নে’শাজাতীয় দ্রব্য দিয়ে অ’চেতন করে সিএনজিচালিত অটোরিকশায় করে অ’পহরণ করে। পরে ওই ছাত্রীর জ্ঞান ফিরলে সে বুঝতে পারে একটি বহুতল ভবনের বন্ধ ঘরে তাকে আটকে রাখা হয়েছে। সাখাওয়াত অ’পহরণ করে তাকে চট্টগ্রামে নিয়ে যায়। সেখানে তাকে কয়েকবার ধ’র্ষণ করে।

বৃহস্পতিবার (১ আগস্ট) ভোর ৪টায় ওই ছাত্রীকে অচেতন অবস্থায় তাদের গ্রামের বাড়ির সামনে ফেলে দিয়ে যায় দু’র্বৃত্তরা। বাড়ির লোকজন তাকে উ’দ্ধার করে নিয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে পরিবারের সবাইকে ঘটনাটি খুলে বলে।

মামলার বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি জানান, তিনজনকে আ’সামি করে নি’র্যাতিত ছাত্রীর বড় ভাই মামলা করেছেন। ওই স্কুলছাত্রীকে মেডিকেল চে’কআপ করাতে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আ’সামিদের ধরার জন্য অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর