,

চাঁদ দেখা গেছে, ১২ আগস্ট ঈদ

news-image

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার (০২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ইসলামি ফাউন্ডেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ১১ আগস্ট পবিত্র ঈদ-উল-আজহা পালিত হবে। কুয়েতের আবহাওয়া অধিদফতরের তথ্য মতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা এ খবর জানিয়েছে।

এদিকে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় হজ অনুষ্ঠিত হবে আগামী ১০ আগস্ট। বৃহস্পতিবার সৌদি সুপ্রিম কোর্ট এ ঘোষণা দেয়। সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরই বাংলাদেশে ঈদ ও কোরবানি উৎসব পালন করা হয়ে থাকে।

কুয়েতের আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২ আগস্ট (শুক্রবার) দেশটিতে জিলহজ মাসের প্রথম দিন। সে হিসাবে ১১ আগস্ট রোববার কুয়েতে পবিত্র ঈদ-উল-আজহা পালিত হবে। আবহাওয়াবিদ আদেল আল সাদোন দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনাকে বলেছেন, আগামী ১১ আগস্ট দেশে পবিত্র ঈদ-উল-আজহা তথা কুরবানির ঈদ পালিত হবে। সৌদি আরবেও একই দিন পবিত্র ঈদ-উল-আজহা পালন করা হতে পারে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর