,

মিষ্টির দোকানে স্ত্রীকে নিয়ে সন্দেশ খেলেন মার্কিন রাষ্ট্রদূত

news-image

গোপালগঞ্জ সার্কিট হাউজে বৃহস্পতিবার রাতে স্ত্রীসহ নৈশভোজে অংশ নেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সেখানে অন্য খাবারের সঙ্গে পরিবেশন করা হয় সন্দেশ। বেশ তৃপ্তি পান তারা সন্দেশ খেয়ে। জানতে পারেন মিষ্টি আনা হয়েছে শহরের দত্ত মিষ্টান্ন ভাণ্ডার থেকে।

স্ত্রীকে সঙ্গে নিয়ে আজ শুক্রবার (০২ আগস্ট) সকাল ৭টার দিকে হাজির হন দত্ত মিষ্টান্ন ভাণ্ডারে রবার্ট মিলার দম্পতি। গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের কোর্ট এলাকায় অবস্থিত দোকানটির টেবিলে বসেন মিলার। পাশে স্ত্রী মিচেল এডিলমেন। সন্দেশ খেয়ে যাওয়ার সময় কিনে নেন আরো ৩০ কেজি।

দোকান মালিক বাবলু দত্ত বলেন, ‘হঠাৎ করেই এই বিদেশিরা আমার দোকানে আসেন। দোকানে ঢুকে সন্দেশ মিষ্টিটি চান। পরে নিজেরাই টেবিলে বসে পড়েন এবং সন্দেশ খান। পরে আমার অনুরোধে রাজভোগ রসগোল্লাও খান। মিষ্টি খেয়ে তারা খুব খুশি হয়েছেন এবং মিষ্টি ভালো বলেও মন্তব্য করেছেন। এ সময় তার নিরাপত্তার কাজে নিয়োজিত সবাইকে মিষ্টি খাওয়ান ও ৩০ কেজি সন্দেশ কিনে নেন।’

বাবলু দত্ত আরো বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ সার্কিট হাউজে মার্কিন রাষ্ট্রদূত নৈশভোজে আমার দোকানের সন্দেশ খান। মিষ্টি খেয়ে তার ভালো লাগে। তাই তিনি নিজেই দোকান দেখতে আসেন। তিনি যে কাজটি করেছেন সেটা আমার জন্য বিরাট ব্যাপার। ওনার মতো একজন ব্যক্তি আমার দোকানের টেবিলে মিষ্টি খেয়েছেন- এটা ভাগ্যেরও ব্যাপার। এই ঘটনায় আমি অনেক অনেক খুশি।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর