সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চু’রি করতে ইডেনের সাবেক অধ্যক্ষকে হ’ত্যা করে গৃহপরিচারিকারা

news-image

রাজধানীর ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে শ্বা’সরোধ করে হ’ত্যা করে তার বাসার দুই গৃহপরিচারিকা রুমা ওরফে রেশমা ও রিতা আক্তার ওরফে স্বপনা। বাসায় থাকা ২০ ভরি স্বর্ণ, একটি স্যামসাং মোবাইল এবং নগদ পঞ্চাশ হাজার টাকা চু’রি করতে তাকে হ’ত্যা করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি ঢাকা মহানগর হাকিম আদালতে দুই গৃহপরিচারিকাকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিয়েছেন মামলা তদন্তকারী কর্মকর্তা নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন মজুমদার। মামলাটির শুনানির জন্য আগামী ২৫ আগস্ট দিন ধার্য রয়েছে।

মামলা তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্রে উল্লেখ করেন, মামলার আ’সামি রুমা ওরফে রেশমা ও রিতা আক্তার ওরফে স্বপনা ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, ম’য়নাতদন্ত ও জব্দকৃত আলামতের ভিত্তিতে ভিকটিম মাহফুজা চৌধুরী পারভীনকে হ’ত্যার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

মামলার আ’সামি রুমা ওরফে রেশমা (২৫) পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম মাহফুজা চৌধুরী পারভীনকে (৬৬) নাক মু’খে ওড়না পেঁ’চিয়ে বালিশ চা’পা দিয়ে শ্বা’সরোধ করে হ’ত্যা করে বিশ ভরি স্বর্ণ, একটি স্যামসাং মোবাইল এবং নগদ পঞ্চাশ হাজার টাকা চু’রি করে। প্রমাণ হিসাবে তার কাছ থেকে ওয়ালটন মোবাইল সেট উ’দ্ধার করা হয়েছে।

আ’সামি রিমা আক্তার ওরফে স্বপ্না (৩৭) মিথ্যা ঠিকানা ব্যবহার করে কাজের বুয়া হিসাবে যোগদান করে পূর্ব পরিকল্পিতভাবে মাহফুজা চৌধুরী পারভীনকে নাক মু’খে ওড়না পেঁ’চিয়ে বালিশ চা’পা দিয়ে শ্বা’সরোধ করে হ’ত্যা করে নগদ টাকা, স্বর্ণলঙ্কার, মোবাইল চুরি করেছেন। প্রমাণ হিসাবে তার হেফাজত থেকে নগদ সাত হাজার টাকা, একটি গোলাপী রংয়ের ভ্যানিটে ব্যাগ, একটি স্বর্ণের চেইন, একটি স্যামসাং জে-৭ মোবাইল সেট উ’দ্ধার করা হয়েছে।

আপ্রাণ চেষ্টা করেও এজাহারে উল্লিখিত অন্যান্য চোরাইকৃত মালামাল উ’দ্ধার করা সম্ভব হয়নি। মামলার সন্দিগ্ধ আ’সামি রুনা আক্তারি ওরফে রাকিবের মা (৪৭) বিরুদ্ধে মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি।

তাই গ্রেফতারকৃত আ’সামি রুমা ওরফে রেশমা ও রিতা আক্তার ওরফে স্বপনার বি’রুদ্ধে পেনাল কোড আইনের ৪১৯/৩৮১/৩০২/৩৪/৪১১ ধারার আদালতে প্র’কাশ্যে বিচারের নিমিত্তে অভিযোগপত্র দাখিল করা হলো। রুনু আক্তার ওরফে রাকিবের মায়ের বি’রুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে মামলার দায় হতে অব্যাহতি দানের প্রার্থনা করলাম। মামলার বাদী, সাক্ষী, আলামত মামলার ঘটনা সত্যতা প্রমাণ করবে।

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডে সুকন্যা টাওয়ারে নিজ বাসা থেকে মাহফুজা চৌধুরী পারভীনের ম’রদেহ উ’দ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, তাকে হ’ত্যা করা হয়।

পরদিন সকালে পলাতক দুই গৃহপরিচারিকা রুমা ওরফে রেশমা ও রিক্তা আক্তার ওরফে স্বপ্নাসহ তিনজনকে আ’সামি করে নিউমার্কেট থানায় মামলা করেন মাহফুজা চৌধুরীর স্বামী ইসমত কাদের গামা। আ’সামিরা বিশ ভরি স্বর্ণ যার আনুমানিক মূল্য দশ লাখ টাকা, একটি স্যামসাং জে-৭ মোবাইল সেট যার আনুমানিক মূল্য ষাট হাজার টাকা এবং নগদ পঞ্চাশ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

মামলার পর স্বপ্না, রেশমা ও তাদের জোগানদাতা রুনু বেগম ওরফে রাকিবের মাকে গ্রেফতার করে রি’মান্ডে নেয় পুলিশ। স্বপ্না ও রেশমা হ’ত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। বর্তমানে তারা কারাগারে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক