,

এসএসসি পরীক্ষায় রাজধানীতে অতিরিক্ত বিজিবি মোতায়েন

image_183758.bgb_215534 (1)ডেস্ক রির্পোট : অতীতে পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করলেও এবার বিজিবিকে এসএসসি পরীক্ষা কেন্দ্রের  মোতায়েন করা হবে।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধকে কেন্দ্র করে এসএসসি পরীক্ষায় রাজধানীতে বিজিবি ও রেলেওয়েতে নাশকতা রোধে আনসার সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
 এসএসসি পরীক্ষার শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত রাজধানীতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয় থেকে বিজিবি মহাপরিচালকের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে।
 
চাহিদাপত্র অনুযায়ী, রাজধানীতে আরও অতিরিক্ত ২২ প্লাটুন বিজিবি সদস্য এবং সারাদেশের রেলওয়েতে অতিরিক্ত দুইশ আনসার সদস্য মোতায়েনের জন্য সংশ্লিষ্ট বাহিনীর মহাপরিচালকদের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে।
এর প্রেক্ষিতে এসএসসি পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত রাজধানীতে অতিরিক্ত বিজিবি সদস্য এবং রেলওয়েতে অতিরিক্ত আনসার সদস্য দ্রুত মোতায়েনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
 এ প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাবিবুর রহমান জানান, পরীক্ষার্থীদের নির্বিঘ্নে এসএসসি পরীক্ষা দেওয়ার বিষয়টি নিশ্চিত করা, অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক, জনগণের জানমালের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অতিরিক্ত বিজিবি ও আনসার সদস্য মোতায়েনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ