,

৭ বছরের শিশুকে ব’লাৎকারের পর হ’ত্যা

news-image

কুলাউড়া উপজেলার সদর ইউনিয়ন পলাশ শব্দকর (৭) নামক প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীর নিখোঁজের একদিন পর লা’শ উ’দ্ধার করা হয়েছে। নি’হত শিশু উপজেলা সদর ইউনিয়নের বালিচিরি গ্রামের পরিমল শব্দ করের পুত্র। সে শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, শিশু পলাশ ৩১ জুলাই বুধবার সকাল ১১ টা থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে শিশুর বাবা পরিমল শব্দকর বিকেলে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১৪৩৫) করেন।

নিখোঁজ হওয়ার পরদিন (০১ আগস্ট) বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে তার লা’শ কালিটি চা বাগান এলাকায় লা’শ পাওয়া যায়। পুলিশ সন্দেহজনক ভাবে একই এলাকার মির্জান আলী পুত্র জাহেদ আলী (১৫)কে আটক করে জিজ্ঞাসাবাদ করে। আটক জাহেদ পলাশের লা’শ কালিটি চা বাগান এলাকা থেকে বের করে দেয়।

এ ঘটনায় পুলিশ অভিযুক্ত জাহেদের পিতা মির্জান আলী (৪৫) ও চাচাতো ভাই চান মিয়ার পুত্র রাহেল আহমদ (২৬)কে আটক করেছে। স্থানীয় লোকজন জানান, মুলত পলাশকে ব’লৎকারের পর পরিকল্পিতভাবে হ’ত্যা করা হয়েছে। এদিকে ঘ’টনার সাথে জড়িত জাহেদ ও রাহেল নি’হত পলাশকে চা বাগান এলাকায় নিয়ে যায়। সেখানে বড় গাছে পাখির বাসা থেকে পাখির বাচ্চা এনে দিতে পলাশকে তারা গাছে তুলে।

একপর্যায়ে সে গাছ থেকে নামতে গিয়ে পা ফসকে নীচে পড়ে গিয়ে পা ভেঙ্গে যায়। এসময় শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। জাহেদ ও রাহেল ভয়ে শিশুটিকে বাঁচানোর চেষ্টা না করে গভীর জঙ্গলে নিয়ে শ্বা’সরুদ্ধ করে হ’ত্যা করে চলে আসে। পুলিশকে এ তথ্য জানায় এবং লা’শ উ’দ্ধারে সহায়তা করে।

কুলাউড়া থানার অফিসার ইয়ারদৌস হাসান জানান, এলাকায় লোকমুখে বলৎকারের বিষয়টি আলোচিত আছে। লা’শ ম’য়না তদন্তের জন্য মৌলভীবাজার ম’র্গে প্রেরণ করা হয়েছে। ম’য়নাতদন্ত প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। নি’হতের পিতা পরিমল শব্দকর বাদি হয়ে কুলাউড়া থানায় হ’ত্যা মামলা দায়ের করছেন।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান