,

হাসপাতালে মাত্র ২৫ টাকার ইনজেকশন ৫০০ টাকা!

news-image

মাত্র ২৫ টাকার ইনজেকশনের দাম ৫০০ টাকা নিয়েছিল রাজশাহীর আমানা হাসপাতাল লিমিটেড। তাই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বেসরকারি এই হাসপাতালটিকে বৃহস্পতিবার ৪০ হাজার টাকা জরিমানা করেছে।ভুক্তভোগী ক্রেতা মাইনুল হকের (২৫) লিখিত অভিযোগের প্রেক্ষিতে এই জরিমানা গুনল প্রতিষ্ঠানটি।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজশাহীর বাঘা উপজেলার বাসিন্দা মাইনুল হক কয়েকদিন আগে তার এক আত্মীয়ের নগরীর লক্ষ্মীপুর ঝাউতলা মোড় এলাকার আমানা হাসপাতালে অস্ত্রোপচার করান। অস্ত্রোপচারের পর চিকিৎসক এফিডিন নামে ২৫ এমজির একটি ইনজেকশন লিখে দেন। মাইনুল আমানা হাসপাতালের ফার্মেসি থেকেই দুটি ইনজেকশন কেনেন। দাম নেয়া হয় এক হাজার টাকা।

অথচ ইনজেকশনের প্যাকেটেই লেখা ছিল প্রতিটির সর্বোচ্চ খুচরা মূল্য মাত্র ২৫ টাকা। এ নিয়ে গত ২৯ জুলাই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভাগীয় কার্যালয়ে লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগের সঙ্গে ইনজেকশন কেনার মেমো জমা দেয়া হয়।

এ অভিযোগের পরই বৃহস্পতিবার দুপুরে আমানা হাসপাতাল কর্তৃপক্ষকে তলব করা হয়। উপস্থিত হন অভিযোগকারীও।হাসান-আল-মারুফ বলেন, উভয়পক্ষের শুনানির সময় আমানা হাসপাতালের ফার্মেসি ইনচার্জ ও ব্যবস্থাপক অকপটে তাদের অপরাধ স্বীকার করেন। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

আমানা হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। এর পর আইন অনুযায়ী, এই টাকার ২৫ শতাংশ ১০ হাজার টাকা অভিযোগকারীকে দেয়া হয়েছে বলেও জানান অধিদফতরের এ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান