,

হরিণের মাংস বলে বিক্রি হয় শূকরের মাংস!

news-image

বাগেরহাটে সুন্দরবন থেকে ১২ কেজি শূকরের মাংস জব্দ করেছে বন বিভাগ। শূকরের মাংস হরিণের মাংস বলে চালায় শিকারিরা, এমন দাবি করেছেন বন বিভাগের কর্মকর্তারা।বুধবার (৩১ জুলাই) গভীর রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের পুরাতন পানিঘাট থেকে বস্তাভর্তি শূকরের মাংস জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি বন বিভাগ।বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুরে জব্দকরা মাংস আদালতে সোপর্দ করেছে সুন্দরবন পূর্ব বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান বলেন, চোরা শিকারিরা হরিণের মাংস পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বনবিভাগের সদস্যরা। এসময় একটি নৌকাকে চ্যালেঞ্জ করলে নৌকায় থাকা মুখ বাধা এক ব্যক্তি পালিয়ে যায়। নৌকা তল্লাশি করে বস্তা ভর্তি ১২ কেজি মাংস পাওয়া যায়। পরে মাংসগুলো পরীক্ষা করে দেখা যায় এগুলো শূকরের মাংস।

তিনি আরও বলেন, চোরা শিকারিরা হরিণের মাংস কিছু লোকের কাছে চড়া দামে বিক্রি করে। টাকার নেশায় শিকারিরা অনেক সময় শূকর জবাই করে হরিণের মাংস বলে চালিয়ে দেয়। এ বিষয়টি আজ স্পষ্ট হয়েছে। সুন্দরবনের বাঘের প্রধান খাদ্য হরিণ। তাই সুন্দরবন ও এ বনের বাঘ বাঁচাতে হরিণের মাংস না খাওয়ার জন্য সবাইকে অনুরোধ জানান এ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান