,

ডেঙ্গু আক্রান্ত পথশিশুদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার নির্দেশ: হাইকোর্ট

news-image

ডেঙ্গু আক্রান্ত সকল পথশিশু ও অস্বচ্ছলদের বিনামূল্যে চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সকল সরকারি ও বেসরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা ২০ আগস্ট আদালতকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার করা রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়।

পথশিশুকে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানানো নিয়ে গত ৩১ জুলাই পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন ড. কাজী জাহেদ ইকবাল, মো. লুৎফর রহমান (রাসেল), ব্যারিস্টার অনিক আর হক।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ৩১ জুলাই সাত বছরের এক পথশিশু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে যায়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করে। পরবর্তীতে শিশুটি হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর